১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

নেত্রকোনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

সভায় প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশের তৎপরতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পুলিশ সুপার জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা পর্যায়ের পুলিশিং আরও গতিশীল করতে হবে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল মো. গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল এবং নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো. আল মামুন সরকার প্রমুখ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

প্রকাশিতঃ ০৮:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬