০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

নাটোর-১: ফারজানা শারমিন পুতুল দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী — এলাকায় খুশির বন্যা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হলে এলাকায় আনন্দের ছটাফট দেখা গেছে।

পুতুল রাজশাহী বিভাগের একমাত্র নারী বিজয়ী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ধানের শীষ প্রতীকে লড়ে তিনি ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সংসদ সদস্য পদ জিতেন।

রাজনীতিতে সুপরিচিত পারিবারিক পটভূমি থেকে উঠে আসা পুতুলের জন্ম রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে। তিনি প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা। পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় শক্ত রাজনীতিক অবস্থান গড়ে তুলেছিলেন। দীর্ঘ দেড় যুগ পর তাঁর কন্যার জয়ের মাধ্যমে সেই রাজনৈতিক ধারাবাহিকতা ফের ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আশা করেন, কেন্দ্রীয় দায়িত্বে থেকে পুতুল এলাকা পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদার করবেন। বিশেষ করে নারী ও শিশুর অধিকার রক্ষা এবং দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য সহায়তা কার্যক্রম বাস্তবায়নে তাঁকে সক্রিয় ভূমিকা রাখতে বলা হচ্ছে।

এই ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, “আমাদের এলাকার মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। এটি শুধু রাজনৈতিক পদ নয়, পুরো নাটোরবাসীর জন্য গর্বের বিষয়। তিনি শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব; তাঁর মাধ্যমে নারী ও শিশু অধিকার এবং সামাজিক নিরাপত্তার কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে বলে আমরা আশা করি।”

স্থানীয়রা এখন নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণে তাৎপর্যপূর্ণ অগ্রগতি কামনা করছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

নাটোর-১: ফারজানা শারমিন পুতুল দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী — এলাকায় খুশির বন্যা

প্রকাশিতঃ ১১:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬