১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

হিজলার মেঘনার ডুবোচর থেকে বিশাল অবৈধ ঘেরজাল ও খুঁটি জব্দ, ৩ জেলে আটক

বরিশালের হিজলা উপজেলায় মেঘনার একটি ডুবোচর ঘিরে অবৈধভাবে মাছ নিধনের অভিযানে বিপুল পরিমাণ ঘেরজাল ও খুঁটি জব্দ করা হয়েছে, আর তিন জেলেকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চঘাট সংলগ্ন ওই ডুবোচরে কৌশলে ঘেরজাল বসিয়ে একদল অসাধু জেলে দীর্ঘদিন ধরে মাছ ধরছিলেন। এভাবে তারা স্বল্পবয়সী পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে নিধন করায় নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাকের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌপুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় দুই হাজার খুঁটি, বিপুল পরিমাণ অবৈধ ঘেরজাল এবং দুটি ট্রলার জব্দ করা হয়।

অভিযানকালে তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মৎস্যশিকার প্রতিহত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্তৃপক্ষ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

হিজলার মেঘনার ডুবোচর থেকে বিশাল অবৈধ ঘেরজাল ও খুঁটি জব্দ, ৩ জেলে আটক

প্রকাশিতঃ ০৮:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬