০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত

কুষ্টিয়ার বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শহরের কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সরাসরি সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। প্রথমিক চিকিৎসার জন্য গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—খাজানগর এলাকার আশরাফুল (২৮), সিএনজি চালক জাকারিয়া, আমেনা খাতুন ও কমেলা খাতুন। অপর এক ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা দোকানদার রবিউল ইসলাম বলেন, “হঠাৎ ভীষণ শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি সিএনজিটি একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। যাত্রীরা নড়াচড়া করছিল না, স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে।”

স্থানীয় একজন পথচারী আব্দুল হালিম বলেন, “এই বাইপাস সড়কে প্রায়ই ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। গতিনিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানো না হলে এমন দুর্ঘটনা আরও ঘটবে।”

হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক মো: আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহন জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়রা এবং কর্তৃপক্ষ দ্রুত গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তা বৃদ্ধি না করলে এ ধরনের দুঃখজনক ঘটনা এ অঞ্চলে কমবে না বলে আশঙ্কা করছেন সবাই।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত

প্রকাশিতঃ ০৩:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬