০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

ভোলায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকায় গত ডিসেম্বরে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় দুই ডাকাত ও তাদের কাছে ডাকাতিপন্য ক্রয়কারী দুইজনসহ মোট চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম— মো. আরিফ (২২), মো. রহিম (২২), মো. মাসুদ আলম (৪০) ও মো. কামাল উদ্দিন (৪৫)।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর ভোররাতে চকডোষ গ্রামের জালালের বাড়িতে একদল ডাকাত অস্ত্রশস্ত্র দেখিয়ে পরিবারের লোকদের জিম্মি করে তাদের ব্যবহৃত স্বর্ণালংকার এবং নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরই বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহার গোয়েন্দা তৎপরতার পর গত বৃহস্পতিবার কুঞ্জেরহাট এলাকা থেকে অভিযোগের দুই আসামি আরিফ ও রহিমকে গ্রেপ্তার করা হয়। তারা গ্রেপ্তারকালে ডাকাতি ঘটনার বিষয়টি স্বীকার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুঞ্জেরহাট বাজারে ডাকাতির মালামাল ক্রয়কারী প্রতিষ্ঠান—মির্জাকালু জুয়েলার্সের মালিক মাসুদ ও তার ভাই কামালকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও রহিমের সরকারি আবাসনের একটি রুম থেকে ডাকাতিতে ব্যবহৃত দু’টি রামদা, স্টাম্প ও লাঠিসোঠ উদ্ধার করে।

এসপি মো. ইব্রাহিম আরও জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দৃষ্টান্তমূলক আইনি জবাবদিহিতার জন্য তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

ভোলায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৮:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬