০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

ঘোষণার প্রান্তে বগুড়া সিটি করপোরেশন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বগুড়া সিটি করপোরেশন ঘোষণার বিষয়টি এখন চূড়ান্ত প্রক্রিয়ার প্রান্তে রয়েছে। সিটি করপোরেশন বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা-সংক্রান্ত বিষয় নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান; তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। সাবেক প্রধানমন্ত্রী ও জননন্দিত নেতা বেগম খালেদা জিয়া বগুড়ার বৌমা। বর্তমান সময়ে বগুড়ার ছেলে হিসেবে আবির্ভূত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জনগণের বিশেষ আস্থা ও ভালোবাসা রয়েছে। তিনি বলেন, ‘‘বগুড়া থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন; পরে রাজনৈতিক কারণে ওই আসন ছেড়ে দিতে হয়েছে। বগুড়ার মানুষ সবকটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন। মানুষের মধ্যে উন্নয়নসংক্রান্ত অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে এবং দীর্ঘ ১৭ বছর বগুড়া উন্নয়নে তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়েছিল। এসব বঞ্চনা দূর করতে এবং সুন্দর বগুড়া গড়তে প্রয়োজনীয় সব উদ্যোগ আমরা সকল এমপি মিলে নেব।’’

তিনি আরও জানান, আগামী ১০ মার্চ পরিবারের কার্ড (ফ্যামিলি কার্ড) বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া আসার সম্ভাব্য কর্মসূচি রয়েছে, তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। দু-এক দিনের মধ্যে এই বিষয় নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলেও প্রতিমন্ত্রী জানান।

এর আগে একই দিন বক্তব্য দিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৌঁছালে স্থানীয় সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় জেলা পুলিশ প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং বগুড়ার দ্রুত ও সমন্বিত উন্নয়নের জন্য বিভিন্ন দফতরের প্রস্তুতি ও প্রয়োজনীয় সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

ঘোষণার প্রান্তে বগুড়া সিটি করপোরেশন

প্রকাশিতঃ ০৩:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬