০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

ঠাকুরগাঁওয়ে ৫০০ শয্যার হাসপাতালসহ পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত

ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংবাদ জানানো হয়।

মন্ত্রী জানান, মেডিকেল কলেজ নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়ন শুরু হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন রূপ দেখা যাবে। বর্তমানে ২৫০ শয্যার চলতি জেনারেল হাসপাতালটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে তিনি বলেন।

এ পদক্ষেপে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা আরও সহজে পাবে বলে মন্ত্রী আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার সীমিত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে জনগণের স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল সুপার ও সিভিল সার্জনকে সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, হাসপাতালের যেকোনো সরঞ্জাম বা অতি প্রয়োজনীয় জিনিসাদির ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করা হবে।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলায় দ্রুত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে হাসপাতালটিতে নতুন একটি লিফট স্থাপনের কথাও মন্ত্রী জানান। যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত রয়েছেন, তাদের পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক সমস্যাও সরকার গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

সব মিলিয়ে ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা পুনর্গঠন ও উন্নয়নের একটি সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার—এমনটাই মন্তব্য করে মন্ত্রী বলেন যে, পর্যায়ক্রমে প্রয়োজনীয় কাজগুলো বাস্তবায়িত করা হবে যাতে নাগরিকরা মানসম্পন্ন চিকিৎসাসেবা পায়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

ঠাকুরগাঁওয়ে ৫০০ শয্যার হাসপাতালসহ পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত

প্রকাশিতঃ ১১:৩৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬