০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী

ই-রিটার্নে নতুন মাইলফলক: অনলাইনে আয়কর জমা ৪০ লাখ ছাড়ালো

দেশের কর ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরে বড় অগ্রগতি দেখিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের বুধবার (৪ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত অনলাইনে ৪০ লাখের বেশি করদাতা তাঁদের ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছরের তুলনায় ই-রিটার্ন দাখিলের সংখ্যায় প্রায় তিন গুণ বাড়া এই সেবায় নাগরিকদের আস্থার সরাসরি প্রতিফলন বলেই জানিয়েছে সংস্থাটি।

এনবিআর আরও জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি শ্রেণি ছাড়া সকল ব্যক্তি শ্রেণির জন্য অনলাইনে আয়কর দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। গত ৪ আগস্ট থেকে চালু হওয়া এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর মাসে সর্বোচ্চ ১০ লাখ ৪০ হাজার এবং ডিসেম্বরে প্রায় ৯ লাখ ৭৮ হাজার রিটার্ন জমা পড়েছিল। চলতি মার্চের প্রথম চার দিনে প্রায় ৩৭ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ে ই-রিটার্ন দাখিল করেছিলেন মাত্র ১৩ লাখ ৯৯ হাজার করদাতা।

দাখিলকৃত রিটার্নের বিশ্লেষণে দেখা যায়, মোট দাখিলকৃত রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার মহিলা করদাতার নাম রয়েছে। বেতনভোগী শ্রেণির করদাতার সংখ্যা সবচেয়ে বেশি—প্রায় ২১ লাখ করদাতা তাদের বেতনের আয় দেখিয়েছেন। এছাড়া ভাড়া আয় ও অন্যান্য খাত থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রিটার্ন জমা পড়েছে। করযোগ্য সীমার নিচে আয় থাকা সত্ত্বেও সচেতনতার পরিচয় দিয়ে প্রায় ২২ লাখ নাগরিক ই-রিটার্ন দাখিল করেছেন। অন্যদিকে সম্পদ ও আয়ের ওপর ভিত্তি করে প্রায় ৫০ হাজার করদাতা সারচার্জও পরিশোধ করেছেন।

অনলাইনে রিটার্ন দাখিলের প্রধান সুবিধা হলো সহজলভ্যতা এবং সময় সাশ্রয়। করদাতারা কোনো কাগজপত্র আপলোড না করেই ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে রিটার্ন পূরণ করে জমা দিতে পারছেন। বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ প্রিন্ট করার সুযোগ মিলছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও ইমেইলে ওটিপি নিয়ে অনায়াসেই রিটার্ন করতে পারছেন। যদি জমাকৃত রিটার্নে কোনো ভুল থাকে, তবে ১৮০ দিনের মধ্যে তা সংশোধনের সুযোগ রয়েছে।

করদাতাদের সহায়তার জন্য এনবিআর প্রতিটি কর অঞ্চলে হেল্পডেস্ক চালু করেছে এবং সার্বক্ষণিক কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১)ও করা হয়েছে। এনবিআর ওয়েবসাইটের মাধ্যমেও বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছে। জরিমানা ও আইনি জটিলতা এড়াতে সংস্থাটি সকল করদাতাকে আগামী ৩১ মার্চের মধ্যে ই-রিটার্ন দাখিল সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

প্রযুক্তিগত এই পরিবর্তনের ফলে দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়া আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। এনবিআরের তরফে বলা হয়েছে, ভবিষ্যতে আরও সুবিধাজনক সেবা এবং প্রযুক্তি সংযোজনের মাধ্যমে করদাতাদের অভিজ্ঞতা আরও উন্নত করা হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

ই-রিটার্নে নতুন মাইলফলক: অনলাইনে আয়কর জমা ৪০ লাখ ছাড়ালো

প্রকাশিতঃ ০৮:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬