০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
রাষ্ট্রপতি: সম্মিলিত আন্দোলনেই ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন সংসদে খালেদা জিয়া ও বিশিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত চিফ হুইপ মো. নুরুল ইসলামের স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি অভিনন্দন খালেদা জিয়া ও মতিয়া চৌধুরীসহ ৩১ জনের স্মরণে সংসদে শোকপ্রস্তাব খালেদা জিয়া ও মতিয়া চৌধুরীসহ ৩১ জনের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রী হলেন সংসদের আচরণ নিয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে এখনও নীতিগত সুযোগ: সিপিডি আত্মসমর্পণকারী কিছু চরমপন্থি ফের সক্রিয়

নন্দীগ্রামে দুই দোকানিকে জরিমানা, ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত সোমবার (১২ মার্চ) আইন অমান্য করার অভিযোগে ভেকু মেশিনের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করেছে এবং দুই দোকান মালিককে জরিমানা করেছে।

ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনার সময় মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় ভেকু মেশিনের ব্যাটারি ও যন্ত্রাংশ জব্দ করা হয়।

এরপর তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফটিক কনফেকশনারি এবং সোহাগ ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগ ছিল—প্যাকেটজাতকরণ ছাড়া খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে লাছ্ছা-সেমাই বিক্রি করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন প্রসিকিউটর হিসেবে ছিলেন এবং নন্দীগ্রাম থানা পুলিশ আইনানুগ সহায়তা প্রদান করে।

এই কার্যক্রম সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার তথ্য নিশ্চিত করে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতি: সম্মিলিত আন্দোলনেই ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন

নন্দীগ্রামে দুই দোকানিকে জরিমানা, ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ

প্রকাশিতঃ ০২:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬