০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক ও আধুনিক স্বাস্থ্যসেবায় জোর

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ সকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা হাসপাতালের পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী ও পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন।

ডা. মতিউর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে অসংক্রামক রোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগ ছাড়া কোনো বিকল্প নেই। ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, স্মার্ট ও টেকসই করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

আলোচনায় অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এসআইএমও ডা. সাজিয়া নওশীন, ঝিপিয়েগো (Jhpiego) এমসিজিএল প্রকল্পের জেলা টেকনিক্যাল অফিসার ডা. নুসরাত জাহান, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রকল্প কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়েজ কাউছার। এছাড়াও ব্র্যাক টিবি বরিশাল বিভাগের ব্যবস্থাপক প্রদীপ কুমার তরফদার, ব্র্যাক টিবি পিরোজপুর জেলা ব্যবস্থাপক মো. আব্দুল হাই এবং ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার বক্তব্য রাখেন।

বক্তারা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারসহ অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং ‘ওয়ান হেলথ’ ধারণার গুরুত্ব ওপর জোর দেন। তারা বলেন, স্বাস্থ্য খাতে প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার বাড়ালে রোগ শনাক্তকরণ ও সেবাদান সম্ভব হবে দ্রুত ও কার্যকরভাবে।

আলোচনা সভার শুরুতেই সিভিল সার্জনের নেতৃত্বে একটি রঙিন র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসকরা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ও স্থানীয় পর্যায়ে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে চালিয়ে যেতে চান। তারা জনগণকে ঘন ঘন স্বাস্থ্য পরামর্শ নিতে ও সেবা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক ও আধুনিক স্বাস্থ্যসেবায় জোর

প্রকাশিতঃ ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬