০১:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

জয়পুরহাটে পাহারাদারকে বেঁধে তিন ট্রান্সফরমার থেকে তামা চুরি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুর্বৃত্তরা পাহারাদারকে বেধে তিনটি ট্রান্সফরমার থেকে তামার তার কেটে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে রুকিন্দীপুর ইউনিয়নের নওদুয়ারী ফসলি মাঠের আলিগাঁও সেতু এলাকায় গত রোববার (১৯ এপ্রিল) গভীর রাতে।

পাহারাদার আবদুর রশিদ মিলন (৪০)কে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ৫-৬ জন দুর্বৃত্ত নলকূপের ঘরের বেড়া ভেঙে ঘরে ঢোকে। তারা রশিদকে বেধড়ক মারধর করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক পোল থেকে তিনটি ট্রান্সফরমার নিচে নামিয়ে তামার তার কেটে নিয়ে যায়।

ঘটনার পর ইউপি সদস্য ছাইদুল ইসলাম ওরফে ছানু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনটি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করলে দেখা যায়, বৈদ্যুতিক পোলের নিচে তিনটি ট্রান্সফরমারের খালি ঝুলি পড়ে আছে এবং নলকূপের ঘরের বিছানাপত্রে রক্তের দাগ সেটির প্রমাণ দিচ্ছে।

গুরুতর আহত আবদুর রশিদ হাসপাতালের শয্যায় সাংবাদিকদের জানান, ‘‘আমি নলকূপের ঘরে ঘুমিয়েছিলাম। রাত প্রায় ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ৫-৬ জন ঢুকে আমাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। তারা তিনটি ট্রান্সফরমার খুলে তামার তার বের করে নিয়ে যায়।’’

রুকিন্দীপুর ইউপি সদস্য ছাইদুল ইসলাম বলেন, ‘‘আমার ছোট ভাই সারারাত নলকূপ পাহারা দিয়ে ভোরে বাড়ি ফিরতেন। কিন্তু সকালে না দেখায় নলকূপে গিয়ে দেখি তিনটি ট্রান্সফরমারের খালি বোতল পড়ে আছে আর ঘরের ভিতরে সে বাঁধা অবস্থায় রয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। থানায় লিখিত অভিযোগ করেছি।’’

আক্কেলপুর থানার ওসি শাহীর রেজা বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

জয়পুরহাটে পাহারাদারকে বেঁধে তিন ট্রান্সফরমার থেকে তামা চুরি

প্রকাশিতঃ ১০:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬