১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ফরিদপুরে নাব্যতা ফিরাতে কুমার নদীর পুনঃখনন কাজ শুরু

ফরিদপুরে নাব্যতা হারানো কুমার নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কানাইপুর বাজার সংলগ্ন ওই এলাকায় মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি সরকার জনগণের জন্য কাজ করে, এ কারণেই ক্ষমতায় চলে আসলে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ দ্রুত শুরু করা হবে। তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর; পানি সমস্যা সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ উন্নয়নের পথে আরও দ্রুত অগ্রসর হবে।

নারীদের জন্য বরাদ্দ ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে এবং আগামী জুন মাসের বাজেট পাস হওয়ার পর থেকে এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী মিতুল, ব্যবসায়ী চৌধুরী ফারিয়ান ইউসুফসহ আরও অনেকে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে পুনঃখনন কাজ শেষ হলে নদীর নাব্যতা ফিরে আসবে, কৃষি রিজার্ভ ও সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিবেশগত অসুবিধাও কমবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ফরিদপুরে নাব্যতা ফিরাতে কুমার নদীর পুনঃখনন কাজ শুরু

প্রকাশিতঃ ০২:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬