০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
রাজধানীতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সিটিটিসি ও ডিএমপির সর্বোচ্চ সতর্কতা ১৫ ঘণ্টা উৎপাদনের পর বন্ধ বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট নাশকতা পরিকল্পনার আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা দেশে নিরাপত্তা জোরদার জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে কাজ করতে হবে: মির্জা ফখরুল সামাজিক সুরক্ষার জন্য ২৫ কোটি (২৫০ মিলিয়ন) ডলারের ঋণ অনুমোদন করল এডিবি বড়পুকুরিয়ায় মেরামত শেষে ১ নম্বর ইউনিট ফের উৎপাদনে পুলিশ ইউনিফর্ম বদল স্থগিতের দাবিতে আইনি নোটিশ রানা প্লাজা ধসের ১৩ বছর: বিচার থেমে, ন্যায়বিচারের অপেক্ষা অব্যাহত পুলিশ ইউনিফর্ম পরিবর্তন বন্ধের দাবিতে সরকারের কাছে আইনি নোটিশ এনসিপি-যোগী বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অভিযানে ছয়টি ট্রাক জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ছয়টি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিচালিত হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ নিয়মিত আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরে পৃথকভাবে তল্লাশি ও অভিযান চালিয়ে মোট ছয়টি ট্রাক জব্দ করা হয়। তবে জব্দকৃত ট্রাকগুলোতে তল্লাশি করে কোনো বালু পাওয়া যায়নি।

অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার রাতে সুনছড়া এলাকা থেকে বালুসহ একটি ট্রাক আটক করেছেন। স্থানীয়দের সহযোগিতায় আটক করা ওই ট্রাকটি অবৈধভাবে বালু পরিবহন করছিল বলে জানানো হয়। পরে বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো ধরনের অনিয়ম ও অপরাধ দমনে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

১৫ ঘণ্টা উৎপাদনের পর বন্ধ বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অভিযানে ছয়টি ট্রাক জব্দ

প্রকাশিতঃ ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬