০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ত্রিশালে মহাসড়ক দখলমুক্তে বিশেষ উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে বুধবার (৬ মে) দুপুরে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানটি মহাসড়কের ব্যস্ততম দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় এবং এর নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। অভিযানকালে ফুটপাত ও মহাসড়কের পাড়ে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে গানিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়, যাতে পথচারী ও যানবাহন নিরাপদে চলাচল করতে পারে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অভিযানের পর ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, মহাসড়কে পথচারী ও যানবাহন যাতে ঝুঁকিমুক্তভাবে চলাচল করতে পারে তার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, জনস্বার্থ এবং সড়ক দুর্ঘটনা রোধে উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মহাসড়ক কোনো অবস্থাতেই দখলমুক্ত রাখতেই প্রশাসন সজাগ থাকবে।

উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় সড়কচাপ কিছুটা কমবে এবং পথচারি-যানবাহনের চলাচল আরও স্বচ্ছন্দ হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ত্রিশালে মহাসড়ক দখলমুক্তে বিশেষ উচ্ছেদ অভিযান

প্রকাশিতঃ ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬