০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে খুলনায় জেলা সমন্বয় সভা

হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত চলছে। এই সময়ে ৬ মাস থেকে ৫ বছরের নিচে থাকা সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে।

আজ (বুধবার) খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন। তিনি বলেন, হামের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি গড়ে তোলার জন্য গৃহভিত্তিক যাচাই-নিরীক্ষা জোরদার করতে হবে এবং শিশুরা টিকা পায় এই বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। টিকাদান কার্যক্রম সফল করার উদ্দেশ্যে সব স্তরের মানুষকে—বিশেষ করে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের—প্রচারণায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। হাম-রুবেলা টিকার কার্যক্রম ও প্রযুক্তিগত দিক সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা জেলার নয়টি উপজেলায় এক ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৫৬,৪২০ শিশুর। এখন পর্যন্ত মোট লক্ষ্যভিত্তিক টিকাদানের ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। ক্যাম্পেইনটি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে।

সভায় অংশগ্রহণকারীরা অভিভাবকদের কাছে অনুরোধ জানান দ্রুত শিশুকে টিকা দেওয়ার এবং টিকাদানে কোনো ঘরেই অবহেলা হওয়া যাবে না বলে জানান। তারা জানান, ঘরে-ঘরে গেলে সব শিশুকে টিকা নিশ্চিত করা যাবে এবং এভাবেই হামের বিস্তার রোধ করা সম্ভব হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে খুলনায় জেলা সমন্বয় সভা

প্রকাশিতঃ ০২:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬