০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসাইলে কৃষকদের জন্য ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইলে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হিসেবে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আশেক পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারিয়া জান্নাত প্রমুখ।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, খামারি ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি প্রযুক্তি প্রচারের ফলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে, যা পুষ্টি নিরাপত্তা ঝুঁকি কমাতে এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি করে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সংগঠিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপে কৃষকদের হাতে ব্যবহারযোগ্য দিকনির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হয় যাতে তারা মাঠে তা প্রয়োগ করে উৎপাদন ও আয় বাড়াতে পারে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আগামি দিন আরও প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী কৃষিপণ্য ও উদ্যোগ চালু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বাসাইলে কৃষকদের জন্য ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রকাশিতঃ ০২:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬