০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার প্রস্তাব সরকারের বিবেচনায়

পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তিনি জানিয়েছেন, যেসব বিমানবন্দর যাত্রীসেবা ও বাণিজ্যিক সম্ভাবনা বেশি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে এবং সৈয়দপুরের কৌশলগত গুরুত্বের কারণে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

মন্ত্রী বলেন, সৈয়দপুর উত্তরাঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে; তাই এখানে আন্তর্জাতিক রুট চালু হলে স্থানীয় শিল্প, বাণিজ্য ও যোগাযোগে নতুন গতি আসবে।

বুধবার (২০ মে) সকালে সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওই মন্তব্য করেন আফরোজা খানম।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া আগামী পবিত্র ঈদুল আজহার পর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনা নেওয়ার সময় দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সৈয়দপুরের শিল্প-বানিজ্যিক সম্ভাবনা ও যোগাযোগ সুবিধা বিবেচনায় নিয়ে এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

এই সময় সৈয়দপুরে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের ও তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার প্রস্তাব সরকারের বিবেচনায়

প্রকাশিতঃ ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬