০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নারায়ণগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা; চারজন আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সকাভেটর দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে বিএনপি নেতা ওসমান গনি (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) গভীর রাতে পৌনে একটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে এক্সকাভেটর ব্যবহার করে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বিরোধের জেরে রমজান আলীর লোকজন ওসমানের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত ওসমানকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে, ঢাকা নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

হত্যার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ওসমানের পরিবারের সদস্য ও দলীয় কর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর করেন।

আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নারায়ণগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা; চারজন আটক

প্রকাশিতঃ ০৭:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬