০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মেঘনায় কালবৈশাখীতে নৌকাডুবি: বাবা-ছেলে ও এক ব্যক্তি সহ ৩ জনের মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাট যাওয়ার পথে আটজন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা করে। পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছার পর হঠাৎ খাবার মতো কালবৈশাখী ঝড় ওঠায় নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন, তবে তিনজন নিখোঁজ ছিলেন।

নিখোঁজদের মধ্যে ছিলেন নুর ইসলাম জোমাদ্দার (৪৫), তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দার (১২) এবং একই এলাকার মো. হারুন বিশ্বাস (৪৫)।

মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকায় হারুন বিশ্বাসের মরদেহ পাওয়া যায়। এরপর বুধবার রাত আনুমানিক দুইটার দিকে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় স্থানীয় জেলেরা দুটি মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে স্বজনেরা ওই দুটি মরদেহ নুর ইসলাম জোমাদ্দার ও তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দার হিসেবে শনাক্ত করেন।

হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মেঘনায় কালবৈশাখীতে নৌকাডুবি: বাবা-ছেলে ও এক ব্যক্তি সহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ০৭:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬