০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

সোনারগাঁয়ে বিকাশ টাকা উত্তোলন নিয়ে ঝগড়া, পিকআপ হেলপার ইমন (১৮) নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে পিকআপ চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে পিকআপের হেলপার ইমন হাসান (১৮) নিহত হয়েছেন।

ঘটনাটি বুধবার (২৭ মে) রাতে সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ চালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে আট হাজার পাঁচশত টাকা উত্তোলন নিয়ে চালক ও হেলপার ইমনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা দ্রুত হাতাহাতিতে রূপ নেয় এবং একপর্যায় ইমন গুরুতর আহত হন।

নিহত ইমন হাসান সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় ওই পিকআপের হেলপার হিসেবে কাজ করতেন। স্থানীয়রা আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ অভিযান চালিয়ে এখলাস উদ্দিন নামে একজনকে আটক করে। তালতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, বিকাশ টাকা উত্তোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং সংঘর্ষের ফলে ইমন নিহত হন। ঘটনার পর আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ পরবর্তীতে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

সোনারগাঁয়ে বিকাশ টাকা উত্তোলন নিয়ে ঝগড়া, পিকআপ হেলপার ইমন (১৮) নিহত

প্রকাশিতঃ ০২:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬