০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সীমান্তে ‘পুশ-ইন’ নিয়ে উদ্বেগ, মানবিক সমাধানের আহ্বান—আসক দুর্বল ব্যাংক পুনর্গঠনে ব্যয়ে প্রায় ৪০ হাজার কোটি সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ২০২৬–২৭ অর্থবছরের বাজেট: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব বৃহত্তম বাজেট পেস—অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের ভোগ্যপণ্যের ব্যয় কমানো লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রী: আদ্-দ্বীনের শোকজ জবাবে আমরা সন্তুষ্ট নই বাংলাদেশের অর্থনীতি প্রথমবার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকা-মুখী ট্রেন চলাচল বন্ধ কাঁটাতারের বেড়াজালে আটকা মানবতা একনেকে ৩ হাজার ৮৯১ কোটিতে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

আলী হায়দার বাবলু বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করেছে। কমিটির সদস্য সচিব হিসেবে নির্ধারণ করা হয়েছে স্থানীয় ক্রীড়াবিদ আলী হায়দার বাবলুকে।

এ সংক্রান্ত অনুমোদনপত্র সম্প্রতি ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিতভাবে জারি করা হয়। পত্রটিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর বিধান এবং সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী এনএসসি চেয়ারম্যানের অনুমোদনে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার এই অ্যাডহক কমিটি গঠিত হয়েছে।

অনুমোদিত ৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং সদস্য হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (জেলা সমাজ সেবা), জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মো. জাহাঙ্গীর আলম ও আলী হায়দার বাবলুকে (সদস্য সচিব) রাখা হয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে যে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রীড়াবিদ বলেন, নতুন কমিটি কার্যকর হলে দীর্ঘদিন স্থবির থাকা ক্রীড়া কার্যক্রমে গতিশীলতা আসবে। বিশেষ করে জেলা ওয়ার স্তরে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং প্রতিযোগিতা আয়োজনে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ন হবে বলে তারা মনে করেন।

সদস্য সচিব আলী হায়দার বাবলু বলেছেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি সব ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে আকৃষ্ট করে জাতীয় পর্যায়ে বান্দরবানের ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল; কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

সীমান্তে ‘পুশ-ইন’ নিয়ে উদ্বেগ, মানবিক সমাধানের আহ্বান—আসক

আলী হায়দার বাবলু বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব

প্রকাশিতঃ ০২:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬