০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মেহেরপুরে পুকুরে বিষ ঢেলে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে একটি বাণিজ্যিক পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। মাছ চাষী কামরুজ্জামান দাবি করেছেন, পুরনো শত্রুতার জেরে অজ্ঞাতপরিচয় কেউ পুকুরে বিষ ঢেলে তাঁর মাছ নষ্ট করেছে।

আজ বৃহস্পতিবার ভোরে পুকুরে মাছ ভেসে উঠলে ঘটনাটি তাঁর নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, কামরুজ্জামান তিন বিঘা পুকুরে দুই বছর ধরে পাঙ্গাস জাতীয় মাছ চাষ করছিলেন। প্রতিটি মাছের ওজন ছিল প্রায় ৭-১২ কেজি এবং কয়েক দিনের মধ্যেই তিনি মাছ বিক্রি করে আয় করার পরিকল্পনা করছিলেন।

সকালে স্থানীয়রা পুকুরে ভেসে থাকা মাছ দেখতে পেয়ে মালিক ও কয়েকজন লোক মাছ তোলার চেষ্টা করেন। তবে অধিকাংশ মাছ বিষের কারণে পচে যাওয়ায় বিক্রি করা সম্ভব হয়নি। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কামরুজ্জামান।

স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়াকড়ি করার দাবি জানিয়েছেন। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, ঘটনার সঠিক তথ্য দিয়ে পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মেহেরপুরে পুকুরে বিষ ঢেলে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রকাশিতঃ ১০:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬