০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

অষ্টগ্রামে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার ও সবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে কৃষি উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্র্যাক আজ বিনামূল্যে পাওয়ার টিলার ও বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ব্র্যাকের আখড়া বাজার শাখার আয়োজনের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ব অষ্টগ্রামের টিলাহাটি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী তারা বানুকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি পাওয়ার টিলার তুলে দেন।

অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্বরত নাজমুল হক, সিনিয়র এলাকা ব্যবস্থাপক দায়িত্বরত এনামুল রেজা, শাখা ব্যবস্থাপক গোলাম নূর মোহাম্মদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাক অনুষ্ঠানে সাধারণ গ্রাহকদের মধ্যে পারিবারিক পুষ্টি নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বাড়াতে বিনামূল্যে মৌসুমি শাক-সবজির বীজও বিতরণ করে। বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ও উন্নতমানের বীজ ব্যবহার করলে কৃষকরা সময় ও শ্রম বাঁচাবে, উৎপাদন বাড়বে এবং ফলস্বরূপ তাদের আর্থিক অবস্থাও উন্নত হবে। সংগঠনটি এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে কৃষি ক্ষেত্রে টেকসই উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য রাখছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

অষ্টগ্রামে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার ও সবজির বীজ বিতরণ

প্রকাশিতঃ ০৭:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬