০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে কাল হজ পরবর্তী ফিরতি অভিযানে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দৃষ্টিহীন নূরজাহানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হজ শেষ: দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি চালুর তিন মাসে নবনির্মিত এটিসি টাওয়ার আয় ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান বর্জ্য অপসারণে গাফিলতির ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাসহ সারাদেশে চলছে পশু কোরবানি

রান্নাঘরে মাছির উপদ্রব? জেনে নিন সহজ কিছু সমাধান

রান্নাঘরে খাবারের উপকরণ বেশি থাকে। ফলে মাছি, পিঁপড়া কিংবা পোকার আনাগোনা এখানেই বেশি দেখা যায়। মাছির কারণে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশংকা থাকে। তাই মাছিমুক্ত রান্নাঘর নিশ্চিত করা ভীষণ জরুরি। রান্নাঘরে কীটনাশক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। জেনে নিন কীভাবে সহজ কিছু টিপস অনুসরণ করে মাছি দূর করবেন।

  • নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে।
  • ভিনেগার, খাবার সোডা, পানি ও লেবুর রস মিশিয়ে স্প্রে বানিয়ে নিন। রান্নাঘরের মেঝে পরিষ্কার করুন এই দ্রবণ দিয়ে। খাবার টেবিলের আশেপাশে স্প্রে করে দিন। মাছির উপদ্রব থাকবে না।
  • লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের ওপর রেখে দিন। মাছির আনাগোনা কমে যাবে।
  • নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর।
  • লবঙ্গ শুকিয়ে গুঁড়া করে রান্নাঘরে ছিটিয়ে নিন। মাছি দূর হবে।
  • ডিশ ওয়াশিং সোপ, পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে।
ট্যাগ :
সর্বাধিক পঠিত

হজ পরবর্তী ফিরতি অভিযানে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি

রান্নাঘরে মাছির উপদ্রব? জেনে নিন সহজ কিছু সমাধান

প্রকাশিতঃ ১২:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২