১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে কাল হজ পরবর্তী ফিরতি অভিযানে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দৃষ্টিহীন নূরজাহানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হজ শেষ: দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি চালুর তিন মাসে নবনির্মিত এটিসি টাওয়ার আয় ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান বর্জ্য অপসারণে গাফিলতির ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার এ ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয় সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমতি সাপেক্ষে আগে কিছু ব্যাংক নির্ধারিত সময়ের পরেও ব্যাংকিং পরিচালনা করত। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে বিকেল ৫টার পর আর কোনো কার্যক্রম চালানো যাবে না। ৩টার মধ্যে লেনদেন ও বিকেল ৫টার মধ্যে সব ধরনের আনুষঙ্গিক কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সংগতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা

সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ

প্রকাশিতঃ ০১:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২