১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারের কাছে হার, বিদায়ের পথে বার্সা

জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামলেও চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতিয়বার গ্রুপ পর্ব পার হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়লো বার্সেলোনা। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে পরাজয় হয় তারা।

 এর আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হারলেও ইন্টারের সঙ্গে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও পরাজয় বরণ করে নিতে হলো জাভি হার্নান্দেজের দলকে। এ নিয়ে এই আসরের তিন ম্যাচ থেকে তাদের অর্জন মাত্র ৩ পয়েন্ট।

সান সিরোতে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন ইন্টারের জয়ের নায়ক হাকান কালহানোগলু। এই ম্যাচের মধ্য দিয়ে ইন্টার ৬ পয়েন্ট নিয়ে বার্সার ওপরে দ্বিতীয় স্থানে উঠে আসলো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সার পেদ্রি সমতাসূচক গোল করলেও বলটি ফাতিহর হাতে লেগে তার (পেদ্রি) কাছে যাওয়ায় হ্যান্ড বল ধরে গোল বাতিল করেন রেফারি।

যদিও হতাশাজনক হারের পরে জাভি হার্নান্দেজে বলেন, বল যদি ফাতির হাতে লেগে থাকে এবং অন্য কেউ শট নেয় তাহলে সেটা গোল। কিন্তু তা বাতিল করে দেওয়া হলো, এটা অন্যায়। রেফারির উচিত এগুলো ব্যাখ্যা করা। কারণ আমরা বিষয়টি বুঝতে পারিনি।

ম্যাচজুড়ে বার্সেলোনা প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছিল। তবে প্রথমার্ধে বেশি গোলের সুযোগ পায় ইন্টার। নির্ধারিত সময়ের শেষের ৫ মিনিট ও যোগ করা সময়ের ৮ মিনিট পালাক্রমে আক্রমণ করেও গোল করতে পারেনি বার্সা।

একই দিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ সি’র আরেক ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে মৌসুমের চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেলো দলটি। ম্যাচ শুরুর সাত মিনিটের মাথায় লিরয় সানে প্রথম লিড এনে দেন দলকে। এরপর একটি করে গোল করেন সাদিও মানে, সের্গে জিনাব্রি ও এরিক মাক্সিম চুপো-মোটিং। ইউরোপিয়ান প্রতিযোগিতায় চেক রিপাবলিকের ক্লাব প্লাজেনের বিপক্ষে এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে সবগুলোই জিতল মিউনিখের দল বায়ার্ন। এর মধ্যদিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলো দলটি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

ইন্টারের কাছে হার, বিদায়ের পথে বার্সা

প্রকাশিতঃ ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২