১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

পাঁচ মাস পর সন্তানকে প্রকাশ্যে আনলেন কাজল

চলতি বছরের এপ্রিলে মা হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। গৌতম কিচলু ও কাজল দম্পতির এটি প্রথম সন্তান।

তারপর থেকে কাজল তার সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার শেয়ার করলেও, কখনোই সন্তানের মুখ দেখাননি। তবে এবার বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে থেকে নীলকে আড়াল করার চেষ্টা করেননি এই দম্পতি।

সম্প্রতি কাজল-গৌতম দম্পতিকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। এ সময় কাজল তার পাঁচ মাস বয়সী সন্তানের মুখ প্রথমবারের মতো দেখানোর পাশাপাশি, পাপারাজ্জিদের ক্যামেরার সামনে আনন্দের সঙ্গে পোজও দিয়েছেন।

২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। বিয়ের পর থেকেই এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান এই অভিনেত্রী। গত ১৯ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে এবার সিনেমা জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কাজল। প্রস্তুতি শেষে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরবেন জনপ্রিয় এই অভিনেত্রী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কমল হাসান। এছাড়াও অভিনয় করছেন—রাকুল প্রীত সিং, সিদ্ধার্থ, দীপা শংকর, প্রিয়া ভবানি প্রমুখ। অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে তামিল ভাষার এই সিনেমা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

পাঁচ মাস পর সন্তানকে প্রকাশ্যে আনলেন কাজল

প্রকাশিতঃ ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২