০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

তাবিথ আউয়ালের মামলার আবেদন খারিজ

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রাজধানীর বনানী থানার ওসি নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে বিএনপি নেতা তাবিথ আউয়াল মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলার আবেদনটি গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় তা খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে মামলার আবেদনটি করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলাটির আবেদন করেন তিনি। মামলায় বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছিল। পাশাপাশি আসামিদের শাস্তি এবং সাক্ষীদের ক্ষতিপূরণও চাওয়া হয়।

মামলাটিতে বনানী থানার ওসি নূরে আজম ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছিল।

তারা হলেন, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, বনানী থানার সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, থানা আওয়ামী লীগের সহসভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, যুবলীগের শ্যামল, শ্রমিক লীগের বাবু, দোলন, সাগর, রনি, মারুফ, ববি, মামুন ও শফিক।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

তাবিথ আউয়ালের মামলার আবেদন খারিজ

প্রকাশিতঃ ১১:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২