১২:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা-করণ, তবে…

কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভার। শনিবার (১২ নভেম্বর) জন্ম নেয় তাদের প্রথম সন্তান। মেয়ের নাম রাখা হয় দেবী। এবার মেয়েকে নিয়ে বাড়িও ফিরলেন তারা। হালকা গোলাপি কাঁথায় জড়ানো দেবীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেল বিপাশাকে। স্বাস্থ্যের সুরক্ষার কারণে তার মুখ ঢাকা ছিল মাস্কে। তাই ক্যামেরায় মেয়ের মুখটি ধরতে পারেননি পাপারাজ্জিরা।

জন্মের পর তিন দিন হাসপাতালেই পর্যবেক্ষণে ছিলেন মা-মেয়ে। মেয়ের সুরক্ষার জন্য পরিবার ও নার্স ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি কেবিনে। তাদের বাড়ি ফেরার খবরটি ছড়িয়ে পড়লে বিপাশার বাসার সামনে সাংবাদিকরা ভিড় করতে থাকেন।

এরপর গাড়ি থেকে মেয়েকে নিয়ে বিপাশা-করণ নামলেও তারা গণমাধ্যম থেকে বেশ দূরে ছিলেন। আর বাড়িতে নতুন অতিথিকে বরণ করার জন্য ছিল নানা আয়োজন।

বিপাশা-করণ বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন। চলতি বছর আগস্টে তার মা হওয়ার খবরটি আনন্দ এনে দেয় দুই পরিবারের জন্য। মাতৃত্বকালীন ফটোশুটের ছবিও পোস্ট করেছিলেন বিপাশা। তারপর গত মাসেই মা এবং শাশুড়ির আদরে বাঙালি বধূর মতো ঘরোয়াভাবে সাধের আয়োজন করা হয় অভিনেত্রীর জন্য।

সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি।’ অপেক্ষার অবসানে এসেছে এক রাজকন্যা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা-করণ, তবে…

প্রকাশিতঃ ১১:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২