০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিপিডি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি হতে পারে ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী ছুটির দিনেও অফিসে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সবকিছু ভুলে বিশেষ দিনে একসঙ্গে পরীমণি-রাজ

প্রায় দুই সপ্তাহ আগে চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজের ‘বিচ্ছেদ’ এর খবরটি ছিলো বহুল চর্চিত! পাল্টাপাল্টি অভিযোগও তুলেছিলেন এই তারকা দম্পতি। বিশেষ করে পরীমণি জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন, টিকছে না তাদের সংসার!

তবে তাদের মধ্যে গলছে সেই অভিমানের পারদ! অন্তত এমনটাই দেখা গেলো তাদের ফেসবুক ঘেঁটে। ধারণা করা হচ্ছে, নিজেদের সম্পর্ক নিয়ে মান-অভিমান থাকলেও একমাত্র সন্তান রাজ্যের টানে একসঙ্গে এক হয়েছেন তারা!

দিনকে দিন বড় হচ্ছে রাজ্য। তার পাঁচ মাস পূর্ণ হওয়ার দিনেই মূলত রাজ-পরীকে দেখা গেলো চেনা ভঙ্গিতে! পরীমণি ও রাজ দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন! রাজ্যের পাঁচ মাস পূর্ণ হওয়ার দিনে ছেলের সঙ্গে ছবি দিয়ে পরী লিখেছেন, ‘বাজানের হাসি! আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’

রাজ্যের সাথে পরীর ছবিটি ক্লিক করেছেন রাজ। তাকে ক্রেডিটও দিতে দেখা গেছে পরীকে। অন্যদিকে পরী ও রাজ্যের সাথে দুটি ছবি দিয়ে রাজ লিখেছেন, ‘হ্যাপি ফাইভ মান্থ অব মাই ডিয়ার রাজ্য।’ লাভ ইমোজি সহ রাজ লিখেছেন ‘ফ্যামিলি’! রাজের দুটি ছবির একটিতে দেখা গেছে, ছেলের পাঁচ মাস পূর্ণ হওয়া উপলক্ষ্যে টেবিলে রাখা পাঁচটি কেক!

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ করতে গিয়েই চিত্রনায়ক রাজের প্রেমে পড়েন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। যেই প্রেম পরিণতি পায় রাজ্য’র আগমনে। গেল আগস্টে রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নেয় রাজ্য।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন

সবকিছু ভুলে বিশেষ দিনে একসঙ্গে পরীমণি-রাজ

প্রকাশিতঃ ১২:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩