১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী একদিনেই দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ সরকারের সিদ্ধান্ত: ৯ হাজার ধর্মীয় ও শূন্য পদে শিক্ষক নিয়োগ আবারও হরমুজ পার হয়নি এমভি ‘বাংলার জয়যাত্রা’ সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে आज প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন

‘পাঠান’ মুক্তির আগে ভক্তদের সারপ্রাইজ দিলেন শাহরুখ

দীর্ঘ ৪ বছর পর নতুন সিনেমার নিয়ে ফিরছেন ফিরছেন শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা। মুক্তির আগেই ৩৫ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অ্যাডভান্স টিকিট বুকিংয়ে রেকর্ড গড়েছে শাহরুখের নতুন এই সিনেমা। এমন সাফল্যে রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভক্তদের হঠাৎ সারপ্রাইজ দিলেন শাহরুখ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বলিউড বাদশাহর বাসভবন ‘মান্নাত’ এর সামনে প্রতিদিনই ভক্তদের ভিড় লেগে লাগে। সাধারণত ঈদের সময় মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন শাহরুখ। তবে রবিবার সন্ধ্যায় ভক্তদের চমকে দিয়ে হঠাতই মান্নাতের ব্যালকনিতে হাজির হোন শাহরুখ।

শাহরুখকে দেখতে পাওয়ার খবরে জনস্রোত শুরু হয়ে যায় মান্নাতের সামনে। ব্যালকনির রেলিংয়ে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়েন শাহরুখ। ফ্লাইং কিস ছুড়ে দেন। পাশাপাশি সিগনেচার স্টাইলে দুই হাত ছড়িয়ে দেন। নিচে দাঁড়িয়ে তার ভক্তরা শাহরুখের নাম নিয়ে চিয়ার করতে থাকেন।

অনেকেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বলিউডের পাঠানকে সম্মান জানান। কেউ আবার ‘আই লাভ ইউ’ বলে চিৎকার করে ওঠেন।

বিশেষ এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।’

শাহরুখ মান্নাতের বারান্দায় আসার ফলে স্বাভাবিকভাবেই রাস্তায় কয়েক হাজার মানুষের ভিড় জমে যায়। এই ভিড়ে রাস্তায় একটি লাল গাড়ি আটকা পড়ে। যা নজরে এসেছে শাহরুখেরও। ওই গাড়িতে বসে থাকা ব্যক্তিদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন শাহরুখ।

রসিকতা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দুঃখিত, আমি আশা করছি লাল গাড়ির ব্যক্তিটি নিজের সিট বেল্ট বেঁধে নিয়েছিলেন।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমায় শাহরুখ-দীপিকা ছাড়াও দেখা মিলবে ‘ভিলেন’ জন আব্রাহামের। সিনেমায় শাহরুখকে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায়। সিনেমাটির ট্রেইলারে ৫৭ বছর বয়সী শাহরুখের সুঠাম দেহ চমকে দিয়েছে ভক্তদের।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

‘পাঠান’ মুক্তির আগে ভক্তদের সারপ্রাইজ দিলেন শাহরুখ

প্রকাশিতঃ ১২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩