০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

প্রযুক্তি ও অপ্রচলিত পণ্যে ১২ বছরের কর রেয়াতের সুপারিশ

বিভিন্ন প্রযুক্তিসংশ্লিষ্ট ও অপ্রচলিত পণ্যের জন্য ১২ বছরের কর রেয়াত সুবিধার সুপারিশ করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় বেপজা এ সুপারিশ করে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেপজা ছাড়াও এদিন আলোচনায় অংশ নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

অনিবাসী ব্যক্তির আয়ের ওপর প্রযোজ্য উৎসে কর কর্তনের হার ২০ শতাংশের পরিবর্তে ৫ থেকে ১০ শতাংশ করার সুপারিশ করেছে বিডা। এ ছাড়া ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও পয়েন্ট অব সেলস মেশিন (পস) ট্র্যাকিংয়ের ব্যবস্থা সম্পর্কিত কিছু সুপারিশ তুলে ধরা হয়।

প্রাক-বাজেট আলোচনায় কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশের ওপর আগাম কর প্রতিবছর ১ শতাংশ হারে কমিয়ে তা চূড়ান্তভাবে শূন্য শতাংশে নামিয়ে আনার পাশাপাশি বর্তমানে সব ক্ষেত্রে আগাম করহার ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া সবুজ শিল্প তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি শুল্ক ও ভ্যাটমুক্ত আমদানি সুবিধা প্রদানসহ ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানের জন্য কর রেয়াত সুবিধাও চেয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

প্রযুক্তি ও অপ্রচলিত পণ্যে ১২ বছরের কর রেয়াতের সুপারিশ

প্রকাশিতঃ ১২:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩