০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন বুধবার (৩১ মে) বিকেল ৫টা ৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

সংসদের এ অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) আগামী অর্থ বছরের অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে।

এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এটি হবে একাদশ সংসদের শেষ বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।  এ অধিবেশনে যে বাজেট দেওয়া হবে সেটি আওয়ামী লীগের টানা এ তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট।  এবার শেষে একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে।

চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সংসদের এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের আগেই করোনা পরীক্ষা করতে হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

প্রকাশিতঃ ১২:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩