১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের বিমান ভাড়া চারগুণ

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ভারত-পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদে। 

পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত সফরে আসবে কিনা এখনও নিশ্চিত নয়। আইসিসি, বিসিসিআই  ও পিসিবি বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছে। অথচ এরই মধ্যে বিভিন্ন শহর থেকে আহমেদাবাদে আসার বিমান ভাড়া বেড়ে গেছে তিন থেকে চারগুণ।

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যেহেতু ভিভিআইপি’রা আসবেন, স্পন্সর, সম্প্রচার প্রতিষ্ঠানের চোখ থাকবে ওই ম্যাচে। বিশ্বকাপের তিন মাস আগে থেকে বিমান টিকিট ও হোটেল বুকিং দিচ্ছেন তারা। সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, ভারতের বড় শহরগুলো থেকে আহমেদবাদে যাওয়ার ভাড়া গড়ে বেড়েছে ৩৫০ শতাংশ!

ভারতের ম্যাচ ১৫ অক্টোবও হওয়ায় ১৪, ১৫ ও ১৬ অক্টোবর মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার ভাড়া ভারতীয় মুদ্রায় ছিল ৫ হাজার রুপি। ওই সময় মূল্য বাড়িয়ে ২১ হাজার ৯৬০ রুপি করা হয়েছে। দিল্লি থেকে ভাড়া ছিল ৭ হাজার রুপি। ওই তিনদিনের জন্য ভাড়া ২১ হাজার ২৭৬ রুপি।

কলকাতা থেকে আহমেদাবাদে যাওয়ার ভাড়া বেড়েছে প্রায় চারগুণ। সাধারণ সময়ে ভাড়া ১১শ’ রুপি। ভারত-পাকিস্তান ম্যাচের সময় মূল্য নেওয়া হচ্ছে ৪২ হাজার ৪৩৯ রুপি। ব্যাঙ্গালুরু থেকে ভাড়াটা একটু কম। ১০ হাজারের ভাড়া রাখা হচ্ছে ১৮ হাজার ৬৬৫ রুপি। হায়দরাবাদ থেকে সেটা আবার ১০ হাজারের জায়গায় ৩৬ হাজার রুপি এবং চেন্নাই থেকে ১০ হাজারের জায়গায় ৪৫ হাজার ৪২৫ রুপি।

ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান বিরেন্দ্র শাহ বলেছেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাাল ম্যাচ নিয়েও এতোটা আকর্ষণ নেই, যতটা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আহমেদবাদের অভ্যন্তরীণ বিমান ভাড়া আকাশচুম্বী। এমনকি হোটেল বুকিংয়েও ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের বিমান ভাড়া চারগুণ

প্রকাশিতঃ ১২:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩