০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গোলে ফিরলেন মেসি, জয় করলো ইন্টার মায়ামি

আগের দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি, আর সেই সঙ্গে জিতেও পারেনি ইন্টার মায়ামি। তবে আজ বুধবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি যুদ্ধে মেসি তার ফুটবল জাদুকরী মনোভাব আবারও দেখিয়েছেন। তিনি শুধু গোল করেননি, সেই সঙ্গে দলের জন্য গুরুত্বপূর্ণ গোলে সহায়তা করেছেন।

আর্জেন্টাইন কিংবদন্তির এই প্রত্যাবর্তন মুহূর্তে মায়ামি ৩-১ গোলে জয়ী হয়েছে সাউন্ডার্সের বিরুদ্ধে। এই জয়ে মায়ামি সাউন্ডার্সের কাছে গত সেপ্টেম্বরের লিগস কাপের ফাইনালে ৩-০ গোলে হারের প্রতিশোধ নেয়।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ৩৮ বছর বয়সে মেসি ১২ মিনিটে স্প্যানিশ সতীর্থ জর্দি আলবার জন্য গোল বানিয়ে দেন। এরপর ৪১ মিনিটে আলবার পাস থেকে নিজের গোল করে দলের ব্যবধান ২-০ করেন। এটি মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল।

চলতি বছর তিনি মোট অবদান রেখেছেন ৪০ গোলের, যা তাকে টানা ১৯তম বছর অন্তত ৪০ গোলের মাইলফলক স্পর্শ করার গর্ব দেয়। পরে বিরতির পর ৫২ মিনিটে ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন, আর ৬৯ মিনিটে ওবেদ ভার্গাস সাউন্ডার্সের বিরুদ্ধে একটি গোল শোধ করেন।

সিয়াটলে লিগস কাপের ফাইনালে সাউন্ডার্সকে ৩-০ গোলে হারিয়েছিল ইন্টার মায়ামি, যেখানে দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। সেই ম্যাচে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মারেন, যার জন্য তাকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সুয়ারেজ ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন লিগস কাপের জন্য, আর তিন ম্যাচের জন্য এমএলএসেও। আজকের ম্যাচে তিনি খেলতে পারেননি।

এর আগে গত শনিবার শার্লটের বিপক্ষে ৩-০ গোলে হেরে ইস্টার্ন কনফারেন্সে অষ্টম স্থানে ছিল মায়ামি। তবে সিয়াটলের বিপক্ষে জয় পাওয়ার পর ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র এবং ৬ হারে তাদের পয়েন্ট দাঁড়ালো ৪৯, যা পঞ্চম স্থানে উন্নীত করেছে।

শীর্ষে থাকা ফিলাডেলফিয়া থেকে এখনও ৮ পয়েন্ট পিছিয়ে থাকলেও, তারা তিনটি ম্যাচ কম খেলেছে। আগামী ২১ সেপ্টেম্বর ভোরে এমএলএসে তাদের পরবর্তী ম্যাচ হবে ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গোলে ফিরলেন মেসি, জয় করলো ইন্টার মায়ামি

প্রকাশিতঃ ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫