১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়িয়ায় বিএনপি নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোমেনশাহী ল কলেজের সভাপতি এডভোকেট রেজাউল করিম চৌধুরী। শনিবার সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারে এ অনুষ্ঠান সম্পন্ন করেন। গণসংযোগের সময় রেজাউল করিম চৌধুরী বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের উন্নয়নের কথা শুনেন। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে ভোটের জন্য অনুরোধ জানান। বক্তৃতায় তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা মানুষের অধিকারে প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তিনি আরও ঘোষণা করেন, তিনি ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য আগ্রহী। গণসংযোগে উপস্থিত ছিলেন রাধাকানাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান মাস্টার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা আশিকুর রহমান রুপক, আরাফাত রহমান ক্রীড়া পরিষদ আহ্বায়ক মোস্তফা হোসাইন, সদস্য সচিব জাহিদুল হাসান রনি, ইউনিয়ন যুবদল নেতা জাহিদ হাসান রুবেল, আনিসুর রহমান, জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

ফুলবাড়িয়ায় বিএনপি নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রকাশিতঃ ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫