০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়িয়ায় বিএনপি নেতা এডভোকেট রেজাউল করিমের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী দেশের কাঠামো সংস্কারের ৩১ দফা বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোমেনশাহী কলেজের সভাপতি এডভোকেট রেজাউল করিম চৌধুরী। সোমবার সন্ধ্যায়, তিনি তাঁর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজ-খবর নেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম বলেন, তারেক রহমানের ৩১ দফা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও জানান, তিনি ময়মনসিংহ ৬ (ফুলবাড়িয়া) আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

গণসংযোগের এক সময় উপস্থিত ছিলেন রাধাকানাই ইউনিয়নের বিএনপি সভাপতি মো. লুৎফর রহমান মাস্টার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা আশিকুর রহমান রুপক, আরাফাত রহমান ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোস্তফা হোসাইন, সদস্য সচিব জাহিদুল হাসান রনি, ইউনিয়ন যুবদলের নেতা জাহিদ হাসান রুবেল, আনিসুর রহমান, জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

ফুলবাড়িয়ায় বিএনপি নেতা এডভোকেট রেজাউল করিমের লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রকাশিতঃ ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫