০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মমতার ধমক ও যত্নের বার্তা নচিকেতাকে

ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা শুধু বাংলার সঙ্গীতের দুনিয়ায় নয়, পশ্চিমবঙ্গেও তার জনপ্রিয়তা ব্যাপক। জীবনধর্মী গানের অন্যতম এই শিল্পীর জীবনযাত্রা নিয়েও সম্প্রতি স্বমুখর হয়ে উঠেছে আলোচনা। তবে নিজের স্বাস্থ্যের দিকে খুব বেশি নজর দিতেন না তিনি। এই বিষয়টি তিনি বুঝতে পেরেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী যেন তাঁর কাছে একধরণের ধমকের সুরে বলছেন, ‘নচি, একটু খাওয়া-দাওয়া করো’। এরপর তিনি দর্শকদের দিকে তাকিয়ে বলেন, ‘আপনারা তো চান ও বেঁচে থাকুক, প্রতিবছর এসে গান করুক। তবে তার জন্য শরীরটা ঠিক থাকতে হবে। আমি যদি বলতে পারি, আমি তো ওর ডায়েটও করতে পারি’।

মুখ্যমন্ত্রী আবার গায়কের দিকে দেখিয়ে বলেন, ‘কথা শোনো না?’ তারপর আবার বললেন, ‘আর কত রোগা হবে? ঠিকমতো খাওয়া-দাওয়া করো। তোমার প্রোটিন লাগবে, তোমার হিমোগ্লোবিনও কম’।

নিজের কথাও শেয়ার করেন তিনি। বলেন, ‘আমারও হিমোগ্লোবিন একটু কম। তবে আমি সময় পেলে দেখভাল করি। সকালে তো বেরিয়ে যেতে হয়, রাতে ফিরতে ফিরতেই তিন বেলার খাবার খেতে পারি না। একবেলা খাই। আমি প্রায় ২০ বছর ধরে ভাত-রুটির ওপর বেশি নির্ভর করি না। আমি অল্প অল্প খাই, তাও নিজের মতো করে।’

উল্লেখ্য, সম্প্রতি নচিকেতার বিরুদ্ধে দায়েরকৃত এক মামলায় কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে করা অভিযোগ খারিজ করে দিয়েছেন। অভিযোগ ছিল, নচিকেতা একটি লাইভ কনসার্টে ভগবান রামকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। দুই বছর আগে এফআইআর করার বিষয়টি নিয়ে এবারের শুনানিতে আদালত জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে অভিযোগের পক্ষে যথেষ্ট সুস্পষ্টতা নেই। ফলে নিম্ন আদালতেছিল সিদ্ধান্তই বহাল রাখা হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মমতার ধমক ও যত্নের বার্তা নচিকেতাকে

প্রকাশিতঃ ০৪:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫