০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী একদিনেই দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ সরকারের সিদ্ধান্ত: ৯ হাজার ধর্মীয় ও শূন্য পদে শিক্ষক নিয়োগ আবারও হরমুজ পার হয়নি এমভি ‘বাংলার জয়যাত্রা’ সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে आज প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন

ছক্কার রেকর্ডে সবকে ছাড়িয়ে শীর্ষে বৈভব সূর্যবংশী

মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেই ব্যাটার একটি সেঞ্চুরি করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এখন তিনি অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড করে সবাইকে তাক লাগিয়েছেন।

ইংল্যান্ডে দুর্দান্ত সফর কাটানো ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় রয়েছে। ২১ সেপ্টেম্বর তাদের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ভারত হারায়। এরপর বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হয় দুই দল।

অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে ভারতের যুবরা ইতিহাস গড়ে ৩০০ রান সংগ্রহ করে। তাদের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন অভিজ্ঞান কুন্ডু, তিনি করেন ৭১ রান। পাশাপাশি বৈভব সূর্যবংশী ও ভিহান মালহোত্রা করেন যথাক্রমে ৭০ রান করে।

বৈভবের এই ইনিংসটি ছিল ৬৮ বলের, যেখানে তিনি হাঁকিয়েছেন ৫টি চার ও ৬টি ছক্কা। এর মাধ্যমে তিনি যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন, বয়স মাত্র ১৪ বছর। মাত্র ১০টি ওয়ানডে খেলেই বৈভব ৪১টি ছক্কা হাঁকিয়েছেন।

আগের রেকর্ডটি ছিল ভারতের উন্মুক্ত চাঁদেরের নামে, যিনি ২০১১-১২ সালে ২৩৮টি ছয় হাঁকিয়েছিলেন। এই কীর্তি গড়তে তিনি ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এরপর বাংলাদেশের জাওয়াদ আবরার (৩৫), পাকিস্তানের শাহজাইব খান (৩১), বাংলাদেশের তাওহীদ হৃদয় (৩০) ও ভারতের যশস্বী জয়সওয়াল (৩০) রয়েছেন তালিকার শীর্ষে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

ছক্কার রেকর্ডে সবকে ছাড়িয়ে শীর্ষে বৈভব সূর্যবংশী

প্রকাশিতঃ ০৬:১৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫