১১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দ্রব্যমূল্য নিয়ে মানুষের সঙ্গে তামাশা করছে সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে মানুষের সঙ্গে তামাশা করছে সরকার। ব্যবসায়ী সিন্ডিকেটের মূল হোতা ক্ষমতাসীন দলের নেতা ও এমপিরা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ মার্চ) ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে বিএনপির প্রাক্তন মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের ১১ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে ১/১১র চেয়েও কঠিন সময় যাচ্ছে। ৩৫ লাখ মিথ্যা মামলা আর সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপিকে উৎখাতে বর্তমান সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এই ষড়যন্ত্র এরশাদের আমল থেকেই। কিন্তু এ দেশের মানুষের ভালোবাসা আর গণতন্ত্রের আস্থায় অবিচল থেকে বিএনপি এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে।

তিনি বলেন, মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন এক জন দৃঢ়চেতা ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতার একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ।

খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান, কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রমুখ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দ্রব্যমূল্য নিয়ে মানুষের সঙ্গে তামাশা করছে সরকার: ফখরুল

প্রকাশিতঃ ১২:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২