০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

শিকাগোতে বিক্ষোভের কারণে আর্জেন্টিনার ম্যাচ বাতিল বা স্থানান্তর

বিশ্বকাপ বাছাইপর্বের কষ্টদায়ক লড়াই শেষে এখন দেশগুলো প্রস্তুতি নিচ্ছে আসন্ন বিশ্বকাপের জন্য। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে, যার মধ্যে একটি ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী, আর্জেন্টিনা ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিরুদ্ধে এবং ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেন্যুতে। ভেনেজুয়েলার ম্যাচটি হবে মায়ামির হার্ড অরেক স্টেডিয়ামে। তবে প্রথমে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও, বর্তমানে শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে সেই ম্যাচের ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল, তার সূত্র ধরে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনাও ঘটছে, পাশাপাশি শহরে বেশ উত্তেজনা ছড়িয়েছে এবং কিছু স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। এসব পরিস্থিতির কারণে, আর্জেন্টিনার খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনা করে এই ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য নতুন ভেন্যু হিসেবে দেখা হচ্ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম, যেখানে আর্জেন্টিনা বর্তমানে অনুশীলন করছে।

অন্যদিকে, এই দুই প্রতিপক্ষের ম্যাচে দলের সর্বকালের সেরা তারকা লিওনেল মেসি কি খেলবেন তা এখনো নিশ্চিত নয়। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের সামান্য চোটের ঝুঁকি থাকলে তিনি তা নিতে চান না। তার মূল লক্ষ্য হলো বেঞ্চের শক্তি পরীক্ষা করা এবং নতুন তরুণ খেলোয়াড়দের প্রথমবারের মতো অভিজ্ঞতা দিতে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বললেন, ‘আমরা মেসির সঙ্গে আলোচনা করব। ঝুঁকি নিয়ে কাউকে খেলানোর পরিকল্পনা আমাদের নেই। যারা পুরোপুরি সুস্থ, তারা কেই শুধু খেলবেন।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

শিকাগোতে বিক্ষোভের কারণে আর্জেন্টিনার ম্যাচ বাতিল বা স্থানান্তর

প্রকাশিতঃ ১০:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫