১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জয়পুরহাটের কালাই উপজেলায় তারুণ্যের উদ্দীপনা এবং স্পোর্টসের প্রতি প্রেমকে সামনের দিকে এগিয়ে নিতে কালাইয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বুধবার বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় কালাই পৌরসভা বনাম পুনট ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে, যেখানে এক গোলে জয় লাভ করে কালাই পৌরসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ নাজনীন ডেইজি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আল আমিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, এই টুর্নামেন্টে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও এক পৌরসভা অংশগ্রহণ করছে। খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে মাত্রাই, পুনট ও কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে ছিল তরুণদের উচ্ছ্বাস এবং দর্শকদের আনন্দে পরিপূর্ণ এক উৎসবের রূপ। দর্শকরা ফুটবল খেলা প্রত্যক্ষ করতে ভীড় লেগেছিল প্রখর উৎসাহে। খেলা পরিচালনা করেন মেহেবুল ইসলাম তালুকদার, হানিফ প্রামাণিক ও সামছুল ইসলাম। এ বছর ইউএনও কাপের উদ্বোধনী অনুষ্ঠান প্রথমবারের মতো থিমসং পরিবেশনের মাধ্যমে সাজানো হয়, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল বিধান, ঐশী রানী দৃষ্টি, সৃষ্টি ও গোলাম আজম ফিতা। খেলা শুরুর আগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী ইমরান ও বিধান বিভিন্ন গান পরিবেশন করেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, তারুণ্যের উৎসবের এই আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশিতঃ ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫