০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

শিক্ষকদের দাবির প্রতি ডা. প্রিয়াঙ্কার একাত্মতা প্রকাশ

শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ড্যাবের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমি যদি সংসদে যেতে পারি, তাহলে শেরপুরের দেড় থেকে দুই লাখ বেকারের জন্য বিদ্যমান কর্মসংস্থান নিশ্চিত করব ইনশাআল্লাহ। তিনি আরও ব্যাখ্যা করেন, যদি আপনাদের কাছ থেকে আমাকে সংসদে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে নারী ক্ষমতায়নসহ নারীরা যাতে শুধু ঘরে বসেই থাকে না, তার জন্য তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, আমি সম্মানিত শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানাই এবং সেই একাত্মতা প্রকাশ করছি। তাদের চাকরি সরকারি ঘোষণা করার জন্য আমি কাজ করব।

ডা. প্রিয়াঙ্কা গত শনিবার সন্ধ্যায় শহরের ৫ নম্বর ওয়ার্ডের খরমপুর মহল্লার ডা. সেকান্দর আলী কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত এক নারী সমাবেশে এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়া। বক্তৃতায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও অ্যাকাডেমিক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শফিউল আলম চান, রেজাউল করিম রুমি, শ্রমিক দল নেতা মো. শওকত হোসেনসহ আরও অনেকে।

এ সময় তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে প্রার্থী হলে তখনকার আওয়ামী লীগের ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়। তবে এ আসনের নারীরা সবসময় আমার পাশে ছিলেন, এজন্য আমি এই নারীদের কখনোই ছেড়ে যাব না। আমি আপনাদের ঋণের কথা কখনোই ভুলতে পারব না।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

শিক্ষকদের দাবির প্রতি ডা. প্রিয়াঙ্কার একাত্মতা প্রকাশ

প্রকাশিতঃ ০৫:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫