১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা এবং কৃষকদের জন্য নানা ভর্তুকি ঘোষণা: এস.এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির প্রধান সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে ৩১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন, তার মাধ্যমে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে। তিনি বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন প্রথমত বেকার যুবকদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষিত যুবকদের চাকরি না থাকলেও তারা ভিত্তিহীন জীবন যাপন না করে নিজেকে স্বাবলম্বী করতে পারবে। পাশাপাশি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার কিনে নেবে, যাতে কৃষকদের আয় বৃদ্ধি পায়। ৩১ দফায় কৃষি উপকরণ, গ্রাম-বাংলার খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুরের সঙ্গেও উন্নত জীবনমানের উদ্যোগ থাকছে। শনিবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির কর্মসূচির আওতায় তালুকনগর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের ৩১ দফার প্রচারণা সভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের shীষ প্রতীকে ভোট দিতে হবে। আমি যদি নির্বাচিত হই, তবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন করবো, পাশাপাশি কৃষক ও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাব।

সভায় উপস্থিত ছিলেন তালুকনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক আব্দুস সামাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জল রবি, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য লোকমান হোসেন, এবং দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি। একে অপরের বক্তব্যে তারা দেশের সার্বিক উন্নয়ন ও সকল শ্রেণির মানুষের ভাগ্যোন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা এবং কৃষকদের জন্য নানা ভর্তুকি ঘোষণা: এস.এ জিন্নাহ কবির

প্রকাশিতঃ ০৭:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫