১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী একদিনেই দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ সরকারের সিদ্ধান্ত: ৯ হাজার ধর্মীয় ও শূন্য পদে শিক্ষক নিয়োগ আবারও হরমুজ পার হয়নি এমভি ‘বাংলার জয়যাত্রা’ সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে आज প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন

ইলন মাস্কের নতুন বিকল্প ‘গ্রোকিপিডিয়া’ উদ্বোধন

বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি নতুন অনলাইন বিশ্বকোষ ‘গ্রোকিপিডিয়া’ চালু করেছেন। মঙ্গলবার এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি, যেখানে তিনি দাবি করেন যে, এটি উইকিপিডিয়ারের তুলনায় কম পক্ষপাতদুষ্ট এবং আরও নিরপেক্ষ।

গ্রোকিপিডিয়া তৈরি করেছে মাস্কের প্রযুক্তি কোম্পানি এক্স-এআই। এটি পুরোপুরি ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহার উপযোগী। ব্যবহারকারীরা এর হোমপেজে বড় একটি সার্চ বার পাবেন, যেখানে বিভিন্ন রঙের মোড পরিবর্তনের অপশন রয়েছে। এছাড়া, নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহারের সুযোগ রয়েছে। উদ্বোধনের সময় এই প্ল্যাটফর্মে প্রায় ৮ লাখ ৮৫ হাজার অ্যাকাউন্ট খোলা হলেও, কিছুক্ষণ পর সাইটটি ক্র্যাশ করে। তবে কিছু ঘণ্টার মধ্যে তা আবার সচল হয়।

ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া এক্স-এ জানিয়েছেন, গ্রোকিপিডিয়ার ০.১ সংস্করণ ইতোমধ্যে উইকিপিডিয়ার তুলনায় ভাল কাজ করছে। তবে এটিতে ব্যবহারকারীরা কোনও নিবন্ধ সম্পাদনা বা সংশোধন করতে পারবে না, যা উইকিপিডিয়ার মূল বৈশিষ্ট্য। তিনি আরও বলেন, এই নতুন প্ল্যাটফর্ম নিজস্ব এআই ভিত্তিক ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা ব্যবহার করে নিরপেক্ষতা বজায় রাখবে।

অন্যদিকে, উইকিমিডিয়া জার্মানির ব্যবস্থাপনা পরিচালক ফ্রানজিসকা হেইনে জানিয়েছেন, উইকিপিডিয়া কোনো একটি কোম্পানির মালিকানাধীন নয়; হাজারো স্বেচ্ছাসেবকের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হয়, যা সাধারণত এই ওয়েবসাইটের প্রতি মানুষের বিশ্বাস বাড়িয়ে দেয়।

ইলন মাস্ক অভিযোগ করেছেন, উইকিপিডিয়া রাজনৈতিকভাবে বামপন্থী মনোভাব নিয়ে চলে। তবে, উইকিমিডিয়া বলেছে, গত ২৫ বছরে বিভিন্ন গবেষণায় এই দাবি প্রমাণিত হয়নি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

ইলন মাস্কের নতুন বিকল্প ‘গ্রোকিপিডিয়া’ উদ্বোধন

প্রকাশিতঃ ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫