১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য আইসিসি বাংলাদেশের কর্মশালা

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ রোববার চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক বাণিজ্যে আইসিসির নীতিমালা ও নিয়মাবলী চালু ও প্রয়োগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এই আয়োজন মূলত এসএমই (ছোট ও মাঝারি উদ্যোগ) এবং নারী উদ্যোক্তাদের জন্যে, যারা বিভিন্ন অপ্রচলিত পণ্য রপ্তানির সঙ্গে জড়িত। এই কর্মশালায় অংশ নেন বিশেষ করে অপ্রচলিত পণ্য রপ্তানিকারক, এসএমই ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তারা। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত আইসিসির বিভিন্ন নিয়ম, নির্দেশিকা ও প্রবিধান সম্পর্কে গভীর ধারণা দেওয়া। এর মাধ্যমে তারা জটিল বৈশ্বিক ট্রেড ফাইন্যান্সিং প্রক্রিয়া বুঝতে পারবেন, পাশাপাশি এল/সি নিষ্পত্তির ঝুঁকি এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

আইসিসি সদর দপ্তরের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালায় ইউসিপি ৬০০, ইনকোটার্মস ২০২০, আইএসবিপিসহ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নিয়মাবলী নিয়ে আলোচনা হয়। ২০২৪ সালে এই প্রকল্পের আওতায় আইসিসি-বাংলাদেশ এখন পর্যন্ত চারটি কর্মশালা আয়োজন করেছে, যেখানে মোট ৩০০ জন এসএমই ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।

চট্টগ্রামে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ টি এম নেসারুল হক।

সর্বমোট ৯৫ জন ব্যাংকার, নারী উদ্যোক্তা ও এসএমই উদ্যোক্তা দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য আইসিসি বাংলাদেশের কর্মশালা

প্রকাশিতঃ ০১:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫