০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ড. ফয়জুল হক মনোনয়ন পেয়েছেন। বুধবার সকাল থেকেই জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর পরে দুপুরে শহরের এক রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে ড. ফয়জুল হকের প্রার্থী হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা আমীর বলেন, ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে ড. ফয়জুল হক আজ থেকে দাড়িপাল্লা প্রতীকের ছবি ব্যবহার করতে পারবেন।

ড. ফয়জুল হক ঝালকাঠির নেছারাদাদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও লাইলি কায়েদ সাহেব হুজুরের নাতি, একজন বিশিষ্ট আলেম। তিনি রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামে ১৯৮৭ সালের ১ ফেব্রুয়ারি এক সাধারণ মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর ২০১৯ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তারপরে ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

প্রার্থী ঘোষণার পর ড. ফয়জুল গণমাধ্যমের কাছে বলেন, আমি দাড়িপাল্লা প্রতীকের মনোনয়ন পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। জনগণ সত্যের পক্ষে ভোট দেবে বলে আমি মনে করি।

তিনি শেষ বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামের আমীর ড. শফিকুর রহমান, সকল আলেম-ওলামা, পীর-মশায়েক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, কৃষক ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ঘোষণা

প্রকাশিতঃ ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫