০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অভিনন্দনবাহী বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন

বাংলাদেশ আজ নতুন সূচনার দ্বারপ্রান্তে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণভোটের নির্বাচনী তফসিল ঘোষণা করায় নির্বাচনি কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তফসিলের ঘোষণা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে এগিয়ে যাচ্ছে—এই নির্বাচনী প্রক্রিয়া ও গণভোট সেই পথে আরও দৃঢ়তা যোগ করবে, মানুষের মতামতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরো সুসংহত করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আমাদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি আধুনিক, ন্যায়বিচারপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে সক্ষম হব—এটাই আমার দৃঢ় বিশ্বাস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করার পর প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেছেন, এই তফসিলের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে হাঁটছে—এই নির্বাচন ও গণভোট সেই পথে গতি ও শক্তি যোগ করবে, মানুষের মতামতকে গুরুত্ব দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বতঃস্ফূর্ত, নিরপেক্ষ ও পেশাদারিভাবে পালন করবে। নির্বাচনী প্রক্রিয়া উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের প্রতি তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনী ও গণভোটের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করুক। ভিন্নমতের মূল্যায়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেই আমাদের আগামীর সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হবে, যাতে ভবিষ্যত নির্ভয়ে এগিয়ে যেতে পারে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

অভিনন্দনবাহী বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ আজ নতুন সূচনার দ্বারপ্রান্তে

প্রকাশিতঃ ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫