১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যে নতুন নৌপ্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

ঢাকা সেনানিবাসে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) এবং বাংলাদেশ সরকারের নেতৃত্বে নেদারল্যান্ডসের মধ্যকার নৌ-প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অভিষেক অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে এই স্মারক স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। অন্যদিকে, নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাচে ক্যাপ্টেন জি. (জর্ডি) ক্লেইন, নেদারল্যান্ডস দূতাবাসের অর্থ-বাণিজ্য ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সিনিয়র উপদেষ্টা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকগণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন শাখার মহাপরিচালক, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নৌ-উপদেষ্টা।

এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত। এটি নৌ-প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এক যুগান্তকারী কাঠামো স্থাপন করেছে, যা পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও প্রশিক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সুরক্ষা নীতি অনুসরণে তথ্যের আদানপ্রদান এবং প্রয়োজন অনুযায়ী লজিস্টিক সহায়তা নিশ্চিত করবে।

এটি দুই দেশের নৌ-প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সামরিক বিশেষজ্ঞ বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, বাংলাদেশের নৌ-প্রতিরক্ষা আধুনিকায়ন এবং নেদারল্যান্ডসের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে। এই স্মারকটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যে নতুন নৌপ্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

প্রকাশিতঃ ১১:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫