০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

জামায়াত আমির শফিকুর রহমানের লন্ডন সফর শুরু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে লন্ডনের পথে রওনা দেন। তিনি এই সফরে ব্রিটিশ সরকারের সঙ্গে একটি পূর্বনির্ধারিত বৈঠক ও নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। জামায়াতের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েত জানিয়েছেন, এই বৈঠক ও কর্মসূচির জন্য তিনি লন্ডন যাচ্ছেন। জামায়াতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনার জন্য তিনি এই সফরে গিয়েছেন। তবে লন্ডনে অবস্থানকালে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কি না, তা এখনও জানা যায়নি। এহসানুল মাহবুব বলেন, “এ বিষয়ে আমার কোনও তথ্য নেই।” আগামী ২১ ডিসেম্বর ডা. শফিকুর রহমান দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ আদায় করবেন বলেও জানা গেছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

জামায়াত আমির শফিকুর রহমানের লন্ডন সফর শুরু

প্রকাশিতঃ ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫